Somoy TV
সাতক্ষীরার সদরে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ট্রলি উল্টে গিয়ে গনেশ সরকার (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বুধবার (৬ মে) বিকেল ৫টার দিকে শহরের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত গনেশ সরকার বাঁশতলা এলাকার বিরিঞ্চি সরকারের ছেলে।গনেশ সরকারের কাকাতো ভাই মনেজিত সরকার বলেন, ‘বুধবার বিকেলে গনেশ সরকার বাড়ি থেকে ধানবোঝাই ট্রলি নিয়ে কদমতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা বাজারসংলগ্ন এলাকায় আসলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনেরতিনি আরও বলেন, ‘দাদা গনেশ সরকারের দুই মেয়ে। বড় মেয়ে পূর্ণিমা সরকার শিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ছোট মেয়ে মিম সরকার বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।’সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ত্রিদেব দেবনাথ বলেন, ‘হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Go to News Site