Somoy TV
বাগেরহাটের চিতলমারীতে মুজাহিদ মোল্লা (৪০) নামের এক দোকানিকে কুপিয়ে হত্যা করেছে এক ক্রেতা।বৃহস্পতিবার (৭ মে) সকাল সাতটার দিকে চিতলমারী উপজেলার হিজলা গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মুজাহিদ মোল্লা ওই গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। আরও পড়ুন: যশোরে দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ির সামনে দোকানে বসে ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় একই এলাকার বাইজিদ ইজারাদার নামের এক ব্যক্তি তার দোকান থেকে একটি জুস কিনে নেন। জুস হাতে নিয়ে তিনি অভিযোগ করেন, এটি ভালো না। তখন দোকানি মুজাহিদ মোল্লা জুসটি খেয়ে বলেন, এটি খারাপ নয়। এ সময় ক্রেতা বাইজিদ তার হাতে থাকা ধারালো অস্ত্র (আশুয়া) দিয়ে মুজাহিদ মোল্লার গলায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত বাইজিদ ইজারাদারকে গ্রেফতার করেছে। তিনি একই গ্রামের বাদশা ইজাহারের ছেলে।
Go to News Site