Collector
গাইবান্ধায় ৫ম শ্রেণির শিক্ষার্থী বলৎকারের ঘটনায় গ্রেফতার ১ | Collector
গাইবান্ধায় ৫ম শ্রেণির শিক্ষার্থী বলৎকারের ঘটনায় গ্রেফতার ১
Somoy TV

গাইবান্ধায় ৫ম শ্রেণির শিক্ষার্থী বলৎকারের ঘটনায় গ্রেফতার ১

গাইবান্ধার সাদুল্লাপুরে বিস্কুট কিনতে গিয়ে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী বলৎকারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।গত ১৮ এপ্রিল সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ঘেগার বাজারে বলৎকারের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত সোমবার (৪ মে) ভুক্তভোগী স্কুল ছাত্রের মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু ধর্ষণ মামলা দায়ের করেন।পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চা দোকানদার সাজু মন্ডলকে মঙ্গলবার (৫ মে)  রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।গ্রেফতার চা বিক্রেতা সাজু মন্ডল উপজেলার দক্ষিন ফরিদপুর গ্রামের মৃত-জালাল উদ্দিনের ছেলে।মামলা সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল বিকেলে সাজু মন্ডলের চায়ের দোকানে বিস্কুট কিনতে যায় বকশিগঞ্জ তসলিম উদ্দিন বিদ্যা নিকেতনের ৫ম শ্রেণি পড়ুয়া শিশু শিক্ষার্থী। এ সময় দোকানে ক্রেতা না থাকার সুযোগে দোকানের শাটার বন্ধ করে দোকানের পেছনে কেবিনে নিয়ে গিয়ে জোরপূর্ববক শিশুটিকে বলৎকার করে সাজু মন্ডল। আরও পড়ুন: কুড়িগ্রামে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগবলৎকার শেষে শিশু সৌরভকে বলৎকারের বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর সে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। এ সময় তার পরিবারের সদস্যরা তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন দায়িত্বরত চিকিৎসক। সেখানে চিকিৎসা শেষে বাড়ি এসে গত ৪ মে মামলা দায়ের করেন শিশুটির মা।সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল ইসলাম হাবিব জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত সাজু মন্ডলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Go to News Site