Collector
ডিপিএসের কথা বলে তালাকনামায় নববধূর স্বাক্ষর নিলেন স্বামী! | Collector
ডিপিএসের কথা বলে তালাকনামায় নববধূর স্বাক্ষর নিলেন স্বামী!
Somoy TV

ডিপিএসের কথা বলে তালাকনামায় নববধূর স্বাক্ষর নিলেন স্বামী!

গাইবান্ধায় বিয়ের তিনদিনের মাথায় ব্যাংকে ডিপিএস খোলার কথা বলে কৌশলে স্ত্রীর কাছ থেকে তালাকনামায় স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে কুদ্দুস মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।এ ঘটনায় বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কাজী আব্দুল হামিদ, স্বামী কুদ্দুস মিয়া, শ্বশুর ইসমাইল হোসেন ও দুই সাক্ষীকে কারাগারে পাঠানো আদেশ দেন গাইবান্ধা জেলা দায়রা জজ আদালত।সম্প্রতি এমন অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ১৯ অক্টোবর জেলার সাদুল্লাপুরের কচুয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে চাম্পা খাতুনের সঙ্গে একই উপজেলার শ্রীরামপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কুদ্দুস মিয়ার বিয়ে হয়।আরও পড়ুন: চাঁদপুরে আকাশ ঘুরিয়ে নববধূকে নিয়ে ফিরলেন বরবিয়ের তিন দিন না যেতেই চাম্পা খাতুনের কাছে কৌশলে ব্যাংকে ডিপিএস খোলার কথা বলে তালাকনামায় স্বাক্ষর নেন তার স্বামী কুদ্দুস মিয়া। পরে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এরপর মোবাইল ফোনের মাধ্যমে তার বাবা ও মাকে জানিয়ে দেন তাকে তালাক দেয়ার কথা।দীর্ঘ দিন চাম্পার বাবা চাঁন মিয়া বিভিন্ন মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হলে ২০২৫ সালের ২১ ডিসেম্বর তালাকনামায় স্বাক্ষর করা কাজী ও স্বামী কুদ্দুস মিয়াসহ মোট পাঁচজনের নামে আদালতে মামলা দায়ের করেন চাম্পা খাতুন।এরপর আদালতে জামিন নিতে গেলে কাজী আব্দুল হামিদ, কুদ্দুস মিয়া তার বাবা ইসমাইল হোসেন ও সাক্ষী দুজনকে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আরও পড়ুন: বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল আদালতে!চাম্পা খাতুনের অভিযোগ, বিয়ের তিন দিন না যেতেই তার স্বামী কুদ্দুস, শ্বশুর, স্থানীয় দুই ইউপি সদস্য ও  সাজ্জাদ হোসেন নামে এক কথিত কাজীর উপস্থিতিতে ডিপিএস খোলার কথা বলে স্বাক্ষর নেয়া হয়। পরে জানতে পারি ওই কাগজ ব্যাংকের ছিল না আমাকে তালাক দেয়া হয়েছে।অভিযোগের বিষয়ে গাইবান্ধা জেলা রেজিস্টার জহুরুল ইসলাম জানান, লাইসেন্সপ্রাপ্ত কাজী ছাড়া অন্য কোনো কাজী বিবাহ বা তালাকের কাজ করতে পারেন না। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি সেটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Go to News Site