Somoy TV
খাবারের পুষ্টি সম্পর্কে অনেকেরই তেমন ধারণা নেই। ফলে বেশিরভাগ মানুষের শরীরেই নির্দিষ্ট ধরনের কিছু ভিটামিনের ঘাটতি পড়ে ও একাধিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। যেমন- ভিটামিন বি ১২ শরীরের জন্য এক গুরুত্বপূর্ণ ভিটামিন। গবেষণায় দেখা গেছে, ৮০-৯০ শতাংশ নিরামিষাশীদের মধ্যে ভিটামিন বি ১২ এর অভাব আছে।মুখে ঘা সাধারণত কিছু ভিটামিনের অভাবে হতে পারে। সবচেয়ে বেশি যেসব ভিটামিনের ঘাটতির কারণে এটি দেখা যায়, সেগুলো হলো:১. ভিটামিন বি১২: এর অভাবে মুখে বারবার ঘা হতে পারে। জিহ্বা লাল হয়ে যাওয়া বা জ্বালা অনুভব হতে পারে।২. ভিটামিন বি কমপ্লেক্স: মুখের কোণে ফাটল, জ্বালা বা ঘা, ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া।৩. ভিটামিন সি: এই ভিটামিনের অভাবে মুখের ভেতরে ক্ষত বা ঘা হতে পারে। মাড়ি থেকেও রক্তপাত হতে পারে। আরও পড়ুন: শিশুর প্রথম টিকা কখন দিতে হয়?অন্যান্য কারণও থাকতে পারে- শুধু ভিটামিনের অভাবই নয়, আরও কিছু কারণে মুখে ঘা হয়-১. আয়রনের অভাব২. অতিরিক্ত ঝাল বা টক খাবার৩. স্ট্রেস বা মানসিক চাপ৪. পেটের সমস্যা (যেমন গ্যাস্ট্রিক)৫. মুখে আঘাত লাগা আরও পড়ুন: কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হওয়ার কারণ কী?কী করবেন? ১. সুষম খাবার খান (সবজি, ফল, ডিম, দুধ)২. বেশি পানি পান করুন৩. যদি বারবার ঘা হয় বা দীর্ঘদিন থাকে, তাহলে ডাক্তার দেখান
Go to News Site