Jagonews24
সাফ চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন নিয়ে থাইল্যান্ডের পথে রওয়ানা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা ছাড়েন আফঈদা-ঋতুপর্ণারা। থাইল্যান্ডে ২০ মে পর্যন্ত অনুশীলন করে পরের দিন ভারতের গোয়ায় যাবে নারী দল, যেখানে নারী সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর শুরু হবে ২৫ মে। বাংলাদেশ সর্বশেষ দুইবার স্বাগতিক নেপালকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এবার বাংলাদেশের সামনে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এর আগে বাংলাদেশ নারী ফুটবল দল চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে ট্রেনিং ক্যাম্প করেছে। সেখান থেকে ঢাকায় ফিরে দুই সেশন অনুশীলন করেছে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসর হবে ভারতের গোয়ায়। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ভারত আর মালদ্বীপ। আরআই/এমএমআর
Go to News Site