Collector
যশোরে ২৬টি স্বর্ণের বারসহ আটক তিন | Collector
যশোরে ২৬টি স্বর্ণের বারসহ আটক তিন
Somoy TV

যশোরে ২৬টি স্বর্ণের বারসহ আটক তিন

যশোরে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ মে) ভোরে যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন: যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি, চৌগাছা উপজেলা কয়েরপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে আব্দুল গনি ও যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল।যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন স্বর্ণের একটি চালান যশোরের অভিমুখে আসছে। এরপর বিজিবির একটি দল যশোর নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায়। এরপর ওই গাড়ির সিটে থাকা কুশনের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সীমান্তে ৪টি স্বর্ণেরবারসহ পাচারকারী আটকউদ্ধার স্বর্ণের ওজন তিন কেজি ৪৮ গ্রাম; যার বাজার মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা। এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেছিল। এগুলো যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Go to News Site