Somoy TV
পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন নির্বাচিত এবং রাজনৈতিক সরকার ক্ষমতায়। পুলিশ বাহিনীর কার্যক্রমও গতিশীল হয়েছে। যে কারণে, মাঠ পর্যায়ে দীর্ঘদিন সেনাবাহিনীর দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই। তাই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনার সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।তবে কোন প্রক্রিয়ায়, কীভাবে তারা ফেরত যাবে সেটি আলোচনা করেই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। আরও পড়ুন: জুনের মধ্যেই মাঠে থাকা সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত সরকারেরপাথর উত্তোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট, সুনামগঞ্জসহ ওই অঞ্চলের পাথর উত্তোলন এবং পাথর রক্ষায় সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কীভাবে, কোন এলাকা থেকে, কতটা গভীর থেকে, কী পরিমান পাথর উত্তোলন করা হবে এবং পরিবেশ রক্ষা করে কীভাবে পাথর সংরক্ষণ করা যায়, সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিটি।
Go to News Site