Collector
সরকার গঠনে বাধার মুখে বিজয় থালাপতি, ডেকে কী বললেন গভর্নর? | Collector
সরকার গঠনে বাধার মুখে বিজয় থালাপতি, ডেকে কী বললেন গভর্নর?
Somoy TV

সরকার গঠনে বাধার মুখে বিজয় থালাপতি, ডেকে কী বললেন গভর্নর?

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেলেও সরকার গঠন করতে গিয়ে বেশ চাপের মুখেই পড়েছে বিজয় থালাপতির দল টিভিকে। সরকার গঠনের দাবি নিয়ে বুধবার (৬ মে) রাজ্য গভর্নর বা রাজ্যপালের কাছে গেলেও, ফিরিয়ে দেয়া হয় বিজয়কে। বৃহস্পতিবার (৭ মে) টিভিকে-প্রধানকে রাজ্যপালের বাসভবনে তলব করা হয়েছে বলে জানা গেছে।সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, টিভিকে তামিলনাড়ুর পরবর্তী সরকার গঠনের জন্য জোটসঙ্গীদের কাছ থেকে অতিরিক্ত সমর্থন জোগাড় করতে পেরেছে কি না, তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালে সুপারস্টার অভিনেতা বিজয়কে তামিলনাড়ুর রাজ্যপাল আর ভি আরলেকারের বাসভবনে তলব করা হয়েছিল। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাজ্যপাল বিজয়কে একাধিক প্রশ্ন করেছেন, যার মধ্যে ছিল– বিধানসভায় ১১৮ বিধায়কের সংখ্যাগরিষ্ঠতা থাকার নিয়ম সত্ত্বেও তিনি মাত্র ১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে প্রশাসন চালাবেন এবং অন্য কোন কোন দল টিভিকে-কে সমর্থন করতে রাজি হতে পারে। বিজয়কে তার দলের প্রতি ভবিষ্যৎ সমর্থন সংক্রান্ত বক্তব্যের বিষয়েও স্পষ্টীকরণ দিতে বলা হয়েছে। জবাবে, তিনি আস্থা ভোটের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন।  আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথ আটকে গেল! সূত্র আরও জানিয়েছে, সরকার গঠনের আবেদন প্রত্যাখ্যান করা হলে আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ খোলা রেখেছে টিভিকে। এর আগে বুধবারও দু’জনের সাক্ষাৎ হয়। এদিন সরকার গঠনের জন্য বিজয়ের দাবি প্রত্যাখ্যান করেন রাজ্যপাল। পরে লোকভবন সূত্র এনডিটিভিকে জানায়, উপস্থাপিত সংখ্যায় (আসনের) সন্তুষ্ট হননি আর ভি আরলেকার। বিজয়ের দলের আসন রয়েছে ১০৮টি, যা সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা থেকে ১০টি কম। এই ঘাটতির অর্ধেক পূরণ করবে কংগ্রেস, যারা শর্তসাপেক্ষ সমর্থনের প্রস্তাব দিয়েছে। শর্তটি হলো, টিভিকে ‘সাম্প্রদায়িক শক্তির’ (বিজেপিকে ইঙ্গিত করে) সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। বাকি অর্ধেক আসন ছোট তামিল দলগুলোকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে পূরণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরও পড়ুন: নির্বাচনের মাঠে প্রথমবার, বিজয়ের গাড়িচালকের ছেলের বড় জয় অর্থাৎ, বিজয়ের জন্য পরবর্তী স্বাভাবিক পদক্ষেপ হলো বিধানসভায় তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা। তবে কংগ্রেস ছাড়াও নির্দলীয়সহ আর কারা বিজয়ের দলে যোগ দেবেন, সে বিষয়ে এখনও কোনো স্পষ্টতা নেই। সূত্র: এনডিটিভি

Go to News Site