Collector
দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ | Collector
দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
Jagonews24

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৪ মে তাদের ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এফএইচ/এসএইচএস

Go to News Site