Collector
ইউনিপে টু বাংলাদেশের পরিচালক তাহেরের আয়কর নথি জব্দের নির্দেশ | Collector
ইউনিপে টু বাংলাদেশের পরিচালক তাহেরের আয়কর নথি জব্দের নির্দেশ
Jagonews24

ইউনিপে টু বাংলাদেশের পরিচালক তাহেরের আয়কর নথি জব্দের নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় ইউনিপে টু বাংলাদেশ লিমিটেডের পরিচালক এম এ তাহেরের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। রিয়াজ হোসেন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য মামলার তদন্তের স্বার্থে আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, এম এ তাহের এমএলএম ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে তিনি বৈধ আয়ের বাইরে সম্পদ গড়ে তুলেছেন বলে দুদকের ধারণা। এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামি ঢাকার বনশ্রী এলাকায় নিজের স্ত্রীর নামে দুটি ফ্ল্যাটও কিনেছেন। এসব বিষয় খতিয়ে দেখতে তার আয়কর নথি জব্দের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে তদন্ত সংস্থা জানায়। দুদক এরই মধ্যে এ ঘটনায় মামলা করে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এমডিএএ/এমকেআর

Go to News Site