Somoy TV
রাশিয়া ও ইউক্রেনে মানবপাচারের অভিযোগে ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।মঙ্গলবার (৫ মে) দেশটির সরকারি ওয়েবসাইটে এ নির্দেশনা জারি করা হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচারসংক্রান্ত নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫–এর আওতায় বাংলাদেশি ট্রাভেল কোম্পানিটির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। তারা বলছে, বাংলাদেশি ট্রাভেল কোম্পানিটি রাশিয়ায় মানব পাচারে জড়িত। পাচারের শিকার বাংলাদেশিদের রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করা হয়। আরও পড়ুন: মালয়েশিয়ায় গুঁড়িয়ে দেয়া হলো মানবপাচারকারী ‘শফিক গ্যাং’-এর আস্তানা ওয়েবসাইটের নির্দেশনায় আরও বলা হয়, উচ্চ বেতন ও ভালো সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে নিরীহ বাংলাদেশিদের পাচারের মাধ্যমে ইউক্রেন-রাশিয়া যুদ্ধক্ষেত্রে ঠেলে দেয় প্রতিষ্ঠানটি। নিষেধাজ্ঞার পাশাপাশি ড্রিম হোম ট্রাভেলসের বিদেশে থাকা সম্পদ ও অর্থ বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়। এর আগে, ভাগ্যবদলের আশায় দালালের মাধ্যমে অবৈধ পথে রাশিয়ায় গিয়ে প্রশিক্ষণ শেষে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশি নিহতের খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদ মাধ্যম। পরে জানা যায়, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে ঢাকার ওই প্রতিষ্ঠানের মাধ্যমেই পাচারের শিকার হন তারা।
Go to News Site