Jagonews24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বের র্যাব-১১ এ অভিযান পরিচালনা করে। অভিযানে আটককৃতরা হলেন- বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫), তানভীর মাহতাব (৩৩)। জানা গেছে, আটককৃতের মধ্যে চারজনকে ১০ দিনের এবং ৩ জনকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আটক প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। অভিযানকালে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র্যাব ও জেলা পুলিশের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। মো. আকাশ/কেএইচকে/জেআইএম
Go to News Site