Collector
ঘরে আগুন, শিকলবন্দি থাকায় বের হতে পারলেন না আনিসুর | Collector
ঘরে আগুন, শিকলবন্দি থাকায় বের হতে পারলেন না আনিসুর
Somoy TV

ঘরে আগুন, শিকলবন্দি থাকায় বের হতে পারলেন না আনিসুর

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনিসুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) ভোরে উপজেলার ছোটনা গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান ওই গ্রামের মিন্নত আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে শিকলবন্দি করে রাখতেন। বুধবার গভীর রাতে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরে থাকা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে এগিয়ে এলেও শিকলবন্দি থাকায় আনিসুর ঘর থেকে বের হতে পারেননি। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে হাসপাতালে নেয়ার আগেই বৃহস্পতিবার (৭ মে) সকালে তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আরও পড়ুন: বান্দরবানে অগ্নিকাণ্ডে ঘরে পুড়ে প্রাণ গেল প্রতিবন্ধী নারীর একই বাড়ির বাসিন্দা শরিফুল ইসলাম জানান, আগুন লাগার পর দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার পর পুড়ে যাওয়া ঘর থেকে আনিসুরকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। আরও পড়ুন: রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৫ দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে একজন দগ্ধ হয়ে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Go to News Site