Collector
আড্ডা দিচ্ছিলেন দুই বন্ধু, বজ্রপাতে একজন নিহত অন্যজন হাসপাতালে | Collector
আড্ডা দিচ্ছিলেন দুই বন্ধু, বজ্রপাতে একজন নিহত অন্যজন হাসপাতালে
Jagonews24

আড্ডা দিচ্ছিলেন দুই বন্ধু, বজ্রপাতে একজন নিহত অন্যজন হাসপাতালে

ভোলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে বজ্রপাতে মো. শাকিল (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু। বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরগাজী গ্রামের গাছালীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের শেখ ফরিদের ছেলে। তিনি ভোলার আলতাজুর রহমান কলেজের ছাত্র বলে জানা গেছে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিহত শাকিল তাদের বাড়ির পাশে বিলের কাছে বন্ধু তুহিনসহ আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে শাকিল নিহত ও তুহিন আহত হন। পরে স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

Go to News Site