Collector
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের ৭ সদস্য আটক | Collector
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের ৭ সদস্য আটক
Somoy TV

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের ৭ সদস্য আটক

নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারিফ আল তাওহীদের নেতৃত্বে বৃহস্পতিবার (৭ মে)  দুপুরে ঢাকা-নারায়ণ গঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ ব্যাটালিয়ানের আভিযানিক দল। এসময় দালাল চক্রের সাতজনকে হাতেনাতে আটক করে চারজনকে ১০ দিন করে এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে আটককৃতদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়। আরও পড়ুন: নারায়ণগঞ্জে নগদের অফিসে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুট আটকরা হলেন- বিল্লাল (৩১),আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) ও তানভীর মাহতাব (৩৩)। আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুগ্রুপের মারামারি, আহত ৩ অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১১ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সদস্য।

Go to News Site