Collector
আমরা ভাগ্যবান, খেলোয়াড় থাকাকালীনও তারা আমাদের নেতা ছিলেন—নতুন কোচিং প্যানেল নিয়ে মাসুদ | Collector
আমরা ভাগ্যবান, খেলোয়াড় থাকাকালীনও তারা আমাদের নেতা ছিলেন—নতুন কোচিং প্যানেল নিয়ে মাসুদ
Somoy TV

আমরা ভাগ্যবান, খেলোয়াড় থাকাকালীনও তারা আমাদের নেতা ছিলেন—নতুন কোচিং প্যানেল নিয়ে মাসুদ

সরফরাজ আহমেদ হেড কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এসাইনমেন্ট শুরু করবেন সরফরাজের নেতৃত্বাধীন কোচিং প্যানেল। এই প্যানেলে আছেন সাবেক ব্যাটার আসাদ শফিক ও সাবেক পেসার ওমর গুলও। সাবেক সতীর্থদের কোচিং প্যানেলে পেয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তার মতে, কীভাবে সেরাটা বের করে আনতে হয় তা জানে এই কোচিং প্যানেল।শুক্রবার (৮ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। তার আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সেখানে নতুন কোচিং প্যানেল নিয়ে প্রশ্নের জবাবে উচ্ছ্বাস প্রকাশ করেন মাসুদ।  পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমাদের নতুন সেট আপের দিকে তাকালে দেখবেন এরা সবাই এমন মানুষ যাদের সাথে আমরা খেলেছি। সাইফি ভাই (সরফরাজ) অনেক দিন আমাদের অধিনায়ক ছিলেন। আসাদ শফিকের সঙ্গে আমি অনেক ক্রিকেট খেলেছি, যখন আমি টেস্ট শুরু করি তখন সে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার ছিলেন। ওমর গুলের অধীনে আমি ঘরোয়া ক্রিকেটে খেলেছি এবং তার কোচিংয়েও খেলেছি।'আরও পড়ুন: শান্তর চোখে পাকিস্তানের চেয়েও এগিয়ে বাংলাদেশের পেস বোলিং ইউনিটতিনি আরও বলেন, 'আমরা ভাগ্যবান যে এমন সব মানুষদের পেয়েছি যারা খেলোয়াড় থাকাকালীনও আমাদের নেতা ছিলেন। তারা এই দলটাকে খুব ভালো করে চেনেন। আমাদের কাছে মনে হচ্ছে না যে এটা নতুন কিছু, বরং মনে হচ্ছে আমরা পরিচিত মানুষদের সাথেই আছি যারা আমাদের শক্তি এবং কীভাবে সেরাটা বের করে আনতে হয় তা জানেন।’নতুন কোচিং প্যানেলের সঙ্গে পূর্বে থেকে সম্পর্ক থাকাটাকে বাড়তি পাওয়া হিসেবে মানছেন শান মাসুদ। বলেছেন,  ‘ভালো দিক হলো এই কোচিং স্টাফের সবার সাথে আমাদের আগে থেকেই সম্পর্ক আছে। সাইফি ভাই, আসাদ ভাই বা ওমর গুলের সাথে আমরা খেলেছি বা তাদের কোচিংয়ে থেকেছি। তাই এটা কোনো একদম নতুন শুরু মনে হচ্ছে না। মনে হচ্ছে আমরা আগে থেকেই এদের সাথে যুক্ত ছিলাম। কোচ এবং খেলোয়াড়দের এই সুসম্পর্ক পাকিস্তান ক্রিকেটের জন্য খুব ইতিবাচক।’

Go to News Site