Somoy TV
বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে মাসে ৩০ হাজার মার্কিন ডলার বেতন দাবি করেছেন ব্রাজিলের রোজারিও মিকেল, বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩০ লাখ টাকারও বেশি। কোচ হতে আগ্রহী আরেক প্রার্থী ক্রিস কোলম্যানের দাবি ২৫ হাজার ডলার।বাফুফের একটি সূত্র এই তথ্য জানিয়েছে। তবে দুজনের বেতনের বিষয়টিই আলোচনা করে সমঝোতা করার মতো বলে মনে করছে তারা।মিকেল গড়পড়তা কোনো কোচ নন। এই ৫৭ বছর বয়সি ২০১৬ সালে ব্রাজিলকে অলিম্পিক স্বর্ণপদক জিতিয়েছিলেন। আল হিলাল ও অ্যাতলেটিকো মিনেইরোর মতো ক্লাবগুলোতে কাজ করার অভিজ্ঞতা আছে তার।আরও পড়ুন: স্বপ্না-মুনকি বাদ দিয়েই সাফ মিশনে বাংলাদেশঅন্যদিকে ৫৫ বছর বয়সি কোলম্যান ওয়েলস জাতীয় দল, রিয়াল সোসিয়েদাদ, ফুলহ্যাম, স্যান্ডারল্যান্ড ও কভেন্ট্রি সিটির মতো ক্লাবগুলোর দায়িত্ব সামলেছেন। তিনি সর্বশেষ কোচ ছিলেন গ্রীক ক্লাব অ্যাস্টেরাস ত্রিপোলিসের। এই বছরই এই ক্লাবের দায়িত্ব ছাড়েন।বাফুফে হামজা চৌধুরীদের কোচের জন্য বিজ্ঞপ্তি দেয় গত ৮ এপ্রিল। তাদের কোচ হিসেবে হাভিয়ের ক্যাবরেরার মেয়াদ গত এপ্রিলেই শেষ হয়েছে। এই স্প্যানিশের সঙ্গে আর চুক্তি নবায়ন করা হয়নি। তার জায়গায় বাফুফে কাকে বেছে নেয়, সেটিই এখন দেখার বিষয়।
Go to News Site