Collector
রাতে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির বার্তা | Collector
রাতে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির বার্তা
Somoy TV

রাতে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির বার্তা

গত কয়েকদিন ধরে ঢাকা ও এর আশপাশ এলাকায় বৃষ্টি হচ্ছে। আজ দিনের বেলায় রোদ আর মেঘের লুকোচুরি থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। তবে রাতে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, রাতে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আদ্রতা ছিল ৫০ শতাংশ। আরও পড়ুন: রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজকের ঢাকার সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে।

Go to News Site