Somoy TV
বিশ্ব ক্রিকেটের ঐতিহ্যবাহী সংগঠন মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) তাদের নতুন প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে দীর্ঘদিনের সদস্য জুলিয়ান মেথারালকে। আগামী অক্টোবর থেকে দায়িত্ব নেবেন তিনি, বিদায়ী প্রেসিডেন্ট এড স্মিথের উত্তরসূরি হিসেবে।বর্তমানে লন্ডন স্পিরিটের চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেথারাল প্রায় ৪০ বছর ধরে এমসিসির সঙ্গে যুক্ত। ক্রিকেট প্রশাসনের পাশাপাশি করপোরেট দুনিয়াতেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। একসময় বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স-এর অংশীদার ছিলেন তিনি। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির যুক্তরাজ্য বিনিয়োগ ব্যাংকিং শাখার প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন।অর্থনীতি ও ব্যবসা খাতের পরিচিত মুখ মেথারাল বর্তমানে জেনারেল এনার্জির প্রতিষ্ঠাতা ও প্রধান আর্থিক কর্মকর্তা। একই সঙ্গে কেমব্রিজ জজ বিজনেস স্কুলের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন তিনি।আরও পড়ুন: জাতীয় দলের হয়ে খেলতে কামিন্সকে রেকর্ড প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়ারক্রিকেট প্রশাসনেও রয়েছে তার সক্রিয় সম্পৃক্ততা। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পেশাদার ক্রিকেটারদের সংগঠন (পিসিএ)-এর নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন মেথারাল।গত বছর দ্য হান্ড্রেডের ইক্যুইটি বিক্রির প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার তত্ত্বাবধানে প্রায় ১৪ কোটি ৪০ লাখ পাউন্ডে লন্ডন স্পিরিটের ৪৯ শতাংশ মালিকানা কিনে নেন নিকেশ অরোরা। এরপরই প্রতিযোগিতাটির সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয় দলটি।ইসিবি নতুন মালিকানার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করার পর লন্ডন স্পিরিটের চেয়ারম্যান হন মেথারাল।
Go to News Site