Collector
ফেনীর সীমান্তবর্তী এলাকায় পড়ে ছিল মরদেহ, জানা যায়নি পরিচয় | Collector
ফেনীর সীমান্তবর্তী এলাকায় পড়ে ছিল মরদেহ, জানা যায়নি পরিচয়
Somoy TV

ফেনীর সীমান্তবর্তী এলাকায় পড়ে ছিল মরদেহ, জানা যায়নি পরিচয়

ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে এবং মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বৃহস্পতিবার (৭ মে) সকালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ হোসেন বলেন, স্থানীয়দের কেউই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় আনা হয়েছে। আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে কেন কুমির-সাপ ছাড়তে চায় ভারত? ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পিবিআই নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তবে নিহত ব্যক্তির ফিঙ্গার প্রিন্টের সঙ্গে ডাটাবেজের কোনো মিল পাওয়া যায়নি। আরও পড়ুন: সীমান্তে নির্যাতনে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে গেলো দুর্বৃত্তরা এ ব্যাপারে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ঘটনাস্থলটি সীমান্তবর্তী হলেও বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে। বিষয়টি ইতোমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অবহিত করা হয়েছে ও মরদেহের ছবি পাঠানো হয়েছে।

Go to News Site