Collector
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বন্ধ প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং | Collector
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বন্ধ প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং
Somoy TV

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বন্ধ প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং

সিনেমার শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাস-এর নতুন সিনেমা ‘ফৌজি’র টিম। ঘটনাস্থলে একজন ক্রু ও পাঁচজন আহত হওয়ার খবরে ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) ভোরের দিকে ভারতের হায়দরাবাদের উপকণ্ঠে আব্দুল্লাপুরমেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিংয়ে যাওয়ার পথে আবদুল্লাপুরমেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টিমের গাড়ি একটি সিমেন্টের ডিভাইডারে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং পাঁচজন আহত হন। স্থানীয় প্রশাসন ও পুলিশ আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। সিনেমার প্রযোজনা সংস্থা ‘মিথ্রি মুভি মেকার্স’ নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনা প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সংস্থাটি। আরও পড়ুন: ১১ বছর পর নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন কারিনা-সালমান ‘ফৌজি’ সিনেমার কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকি অংশের শুটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ও নায়কের অ্যাকশন সিকোয়েন্স ছিল। তবে দুর্ঘটনার খবরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে  সিনেমাটির শুটিং। সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুটিং বন্ধ থাকলেও ২০২৬ সালের অক্টোবর মাসেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে তাদের। আরও পড়ুন: সাড়া ফেলেছে ইউটিউবে মুক্তি পাওয়া ইরফান-বিদ্যার সেই সিনেমা হনু রাঘবপুদি পরিচালিত ‘ফৌজি’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইমানভি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী ও জয়া প্রদা। তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম ভাষার পাশাপাশি ‘ফৌজি’ সিনেমাটি বাংলা ভাষাতেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Go to News Site