Collector
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে সহায়তার ঘোষণা ইরানের | Collector
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে সহায়তার ঘোষণা ইরানের
Boishakhi News24

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে সহায়তার ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো তেহরানের হাতে রয়েছে। এ পরিস্থিতিতে প্রণালিটিতে আটকে আছে প্রায় ১ হাজার ৬০০ জাহাজ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চলমান উত্তেজনার মধ্যেও বৃহস্পতিবার (৭ মে) হরমুজ প্রণালি ঘিরে ইতিবাচক বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, প্রণালিটি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে জ্বালানি, চিকিৎসাসেবা এবং সীমিত পরিসরে মেরামত সামগ্রী সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা (পিএমও) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, হরমুজ প্রণালি ও সংলগ্ন জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য জনসাধারণের সামুদ্রিক সেবা, কারিগরি সহায়তা এবং স্বাস্থ্যসেবা Read More

Go to News Site