Collector
ভিডিও বার্তায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার | Collector
ভিডিও বার্তায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার
Somoy TV

ভিডিও বার্তায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তা প্রকাশ করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন হাসিনা সরকার। বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চান এ বাউল শিল্পী।সম্প্রতি একটি সাক্ষাৎকারে গায়িকা হাসিনা সরকার পুরুষ বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। জানান, নারী বাউল শিল্পীরা পুরুষ বাউল শিল্পীদের কুপ্রস্তাবে রাজি হলে অনুষ্ঠানে গাওয়ার সুযোগ পান। এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় ক্ষমা চান হাসিনা। জানান, ক্ষোভ ও হতাশা থেকে বিতর্কিত মন্তব্যটি করেছিলেন তিনি। ‘হাসিনা সরকার’ নাম হওয়ায় কোথাও গান গাইতে না পারার ক্ষোভ থেকে তিনি কষ্ট পেয়েছিলেন। অদক্ষ শিল্পী অনুষ্ঠান পেলেও অবহেলার শিকার হচ্ছেন তিনি। তাই রাগের বশে বিতর্কিত মন্তব্য করেন। বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে হাসিনা সরকার বলেন,‘হাসিনা সরকার’ নাম হওয়ায় বিভিন্ন মঞ্চ থেকে আমাকে নামিয়ে দেয়া হয়। মিরপুরে কিছু লোক এসে আমার একটি অফিস বন্ধ করে দিয়েছে। তাই ক্ষোভ আর হতাশা থেকে বিতর্কিত মন্তব্যটি করেছিলাম। আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। আরও পড়ুন: মহাকালের স্রোতে আজও অমলিন মান্না দে হাসিনা সরকার আরও বলেন,প্রত্যাশা করছি, সবাই যেন আমাকে আগের মতো আগলে রাখেন।   প্রসঙ্গত, গায়িকা হাসিনা সরকার তার বিতর্কিত মন্তব্যে কারও নাম উল্লেখ করেননি। তবে তার এমন মন্তব্যে বাউল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। মন্তব্যের ঘরে নেটিজেনরাও জানাতে শুরু করেন মিশ্র প্রতিক্রিয়া। আরও পড়ুন: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে সিয়ামের গুরুতর অভিযোগ

Go to News Site