Collector
মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত দীপালীর মরদেহ গ্রহণ করে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী | Collector
মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত দীপালীর মরদেহ গ্রহণ করে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Somoy TV

মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত দীপালীর মরদেহ গ্রহণ করে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে গত ৮ এপ্রিল লেবাননে প্রাণ হারান প্রবাসী কর্মী দীপালী বেগম। প্রায় এক মাস পর বৃহস্পতিবার (৭ মে) রাতে তার মরদেহ শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ তার পরিবারের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিমান সংকটের কারণে মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহতদের মরদেহ আনতে দেরি হয়েছে। তবে সরকার প্রবাসীদের নিরাপত্তা এবং তাদের সহায়তার জন্য কাজ করে যাচ্ছে। নিহত দীপালীর পরিবারকে বিশেষ সহায়তা ৫০ হাজারসহ ১৩ লাখ টাকা অনুদান দেয়া হবে বলেও জানান তিনি। প্রবাসীদের পাশে থাকার কথা জানিয়ে তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে প্রবাসীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরত্ব দেয়া হচ্ছে। এ সময় মধ্যপ্রাচ্যে নিহতদের তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইরান-ইসরাইল সংঘাতে এখন পর্যন্ত ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে মোট ৬ জনের দেহ দেশে আনা হয়েছে। আর সৌদি আরব এবং ইরাকে একজনকে দাফন করা হয়েছে।  আরও পড়ুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকালে অনুসারীদের নিয়ে দুই এমপির হট্টগোল

Go to News Site