Collector
চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ শিশু হাসপাতালে | Collector
চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ শিশু হাসপাতালে
Jagonews24

চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ শিশু হাসপাতালে

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুও গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১০টার দিকে রৌফাবাদ শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান প্রকাশ রাজু রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আবুল কালামের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘বিন্দু মাসির ছেলে রাজু’ নামে পরিচিত ছিলেন। গুলিবিদ্ধ শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় এলোপাতাড়ি গুলিতে রাজু নিহত হন এবং এক শিশু আহত হয়। স্থানীয়দের ভাষ্য, রাজু বোনের বাসায় বেড়াতে এসে রাতে বাসা থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, রৌফাবাদ শহীদ মিনার এলাকায় গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কারা গুলি করেছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এমআরএএইচ/ইএ

Go to News Site