Collector
চট্টগ্রামের এসপি হিসেবে যোগ দিলেন মাসুদ আলম | Collector
চট্টগ্রামের এসপি হিসেবে যোগ দিলেন মাসুদ আলম
Jagonews24

চট্টগ্রামের এসপি হিসেবে যোগ দিলেন মাসুদ আলম

চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মাসুদ আলম। বৃহস্পতিবার (৭ মে) তিনি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে তাকে সম্মানসূচক গার্ড অব অনার দেওয়া হয়। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মো. মাসুদ আলম ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। আরও পড়ুন১২ জেলায় নতুন পুলিশ সুপার, চট্টগ্রামে ডিএমপির মাসুদ আলম পুলিশ কর্মকর্তারা জানান, তিনি পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানান। তিনি চট্টগ্রামের নাগরিকদের সহযোগিতা কামনা করেন। পরে জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। সভায় সব থানার ওসি, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (ডিএসবি) ও কোর্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মো. মাসুদ আলম বলেন, সমন্বিতভাবে কাজের মাধ্যমে জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। ‘টিম চট্টগ্রাম’ হিসেবে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের নির্দেশনাও দেন তিনি। এমআরএএইচ/ইএ

Go to News Site