Somoy TV
ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন মধ্যস্থতায় চলা আলোচনায় হামাসের প্রধান আলোচক আল হায়ার ছেলে।বৃহস্পতিবার (৭ মে) হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান। ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি রক্ষার লক্ষ্যে কায়রোতে আলোচনা চালাচ্ছিলেন হামাসের নেতারা।স্বাস্থ্য ও হামাস কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাতে ইসরাইলি হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার মারা যান খলিল আল-হায়া-র ছেলে আজ্জাম আল-হায়া। আরও পড়ুন:রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান হয় না: আরাঘচি এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ইসরাইলি সামরিক বাহিনী কোনো সাড়া দেয়নি।এদিকে, বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য কর্মকর্তারা এবং হামাস-পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পশ্চিম গাজা শহরের একটি পুলিশ ফাঁড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত তিনজন পুলিশ কর্মকর্তা নিহত এবং একজন পুলিশসহ আরও কয়েকজন আহত হয়েছেন।অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা উত্তর গাজা উপত্যকায় হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে এবং এর ভেতরে থাকা বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে হত্যা করেছে। সামরিক বাহিনী আরও জানায় যে, হামাস সদস্যরা ইসরাইলি বাহিনী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অগ্রসর হয়ে সন্ত্রাসী হামলা চালানোর জন্য সক্রিয় ছিল।এদিকে, বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, ইসরাইল গাজার হামাস-পরিচালিত পুলিশ বাহিনীর ওপর হামলা জোরদার করেছে।অন্যদিকে, সাত সন্তানের জনক হায়া ইসরাইলের একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন। গত বছর দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে চালানো এক ইসরাইলি হামলায় তার আরেক ছেলে নিহত হয়, যদিও হায়া বেঁচে যান। এর আগে ২০০৮ এবং ২০১৪ সালে গাজায় চালানো ইসরাইলি হামলায় তার আরও দুই ছেলে নিহত হয়েছিল। আরও পড়ুন:হরমুজ প্রণালিতে মার্কিন হামলায় ৫ বেসামরিক নাগরিক নিহতের দাবি ইরানের বুধবার রাতের হামলার পর, তার ছেলের মৃত্যুর খবর ঘোষণার আগে, আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হায়া অভিযোগ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তথাকথিত ‘বোর্ড অফ পিস’-এর তত্ত্বাবধানে পরিচালিত গাজা পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে দুর্বল করার চেষ্টা করছে ইসরাইল।
Go to News Site