Somoy TV
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।শুক্রবার (৮ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁর আত্রাইয়ে পতিসরের দেবেন্দ্র মঞ্চে ১৬৫-তম রবীন্দ্র জন্মোৎসব ও রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংস্কৃতিক মন্ত্রী বিকেল ৩টায় কুষ্টিয়ার শিলাইদহে ১৬৫-তম রবীন্দ্র জন্মোৎসব ও রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংস্কৃতিকমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তথ্যমন্ত্রী বিকেল ৩টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা চত্বর শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতেপ্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আইনমন্ত্রী সকাল ৯টায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিউটে বিচার বিভাগীয় ২০-তম অরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। শিক্ষামন্ত্রী বিকেল ৪টায় বনানীর হোটেল শেরাটনে এশিয়ান ইউনিভার্সিটি ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন। ডিএসসিসি প্রশাসক সন্ধ্যা ৭টায় সেগুনবাগিচা বাগিচা রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
Go to News Site