Collector
৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় চট্টগ্রামের রৌপ্য জয় | Collector
৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় চট্টগ্রামের রৌপ্য জয়
Somoy TV

৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় চট্টগ্রামের রৌপ্য জয়

দেশের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন ৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা প্রতিবারের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। টানা তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিন (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয় ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল ইভেন্ট।প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ভিডিপি, বিজিবিসহ দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার মোট ২০টি দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ইভেন্টে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হয়ে অংশ নেয়া টিম এফএনএফ রাইডার্সের রেসার মোহাম্মদ আরিফ হোসেন অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন।তিনি দীর্ঘ ৩০ কিলোমিটার পথ মাত্র ৪৫ মিনিট ৫১ সেকেন্ডে সম্পন্ন করে তৃতীয় স্থান অর্জন করেন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জন্য রৌপ্য পদক নিশ্চিত করেন। তার এই সাফল্যে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বইছে।আরও পড়ুন: স্টেডিয়ামে আর কোনো মেলার অনুমতি নয়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবারের জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হয়ে মোট ১৩ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন।চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার টিম ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন টিম ম্যানেজার আলী আহসান রাজু এবং টিম প্রশিক্ষক বেলাল বিন জসীম তাসকিন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আগামী ইভেন্টগুলোতেও চট্টগ্রামের সাইক্লিস্টরা সাফল্যের ধারা অব্যাহত রাখবেন।

Go to News Site