Collector
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান | Collector
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান
Somoy TV

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতেছেন পাকিস্তান। আর টস জিতে তারা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।৩ পেসার ও ২ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তিন পেসার মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং নাহিদ রানা। সঙ্গে ২ স্পিনার তাইজুল ইসলাম এবং অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন মেহেদী হাসান মিরাজ। একাদশে জায়গা হয়নি অফ স্পিনার নাঈম হাসানের। আরও পড়ুন: মিরপুর টেস্টে খেলা হচ্ছে না বাবর আজমের এদিকে পাকিস্তানের একাদশে নেই বাবর আজম। চোটের কারণে ঢাকা টেস্টে খেলা হচ্ছে না এই তারকা ব্যাটারের। স্পিন বিভাগে সাজিদ খানকে একাদশে রাখেনি পাকিস্তান, আছেন নোমান আলী। বাংলাদেশের একাদশনাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।পাকিস্তানের একাদশআজান আওয়াইস, ইমাম-উল হক, আবদুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

Go to News Site