Somoy TV
গত ২৪ ঘণ্টয় দেশের উত্তর পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। এ অবস্থায় নদীর পানি কমলেও ধীরগতি রয়েছে। হাওড়াঞ্চলের সাতটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।শুক্রবার (৮ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলের হাওড় বেসিনের তিনটি জেলার সাতটি নদীর আটটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় নলজুর নদীর জগন্নাথপুর পয়েন্টে পানি ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনা জেলায় ধনু-বাউলাই নদীর খালিয়াজুরি পয়েন্টে পানি ৩ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৭ সেন্টিমিটার ওপর দিয়ে, সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি ৬ সেন্টিমিটার বেড়ে ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে, ভুগাই-কংশ নদীর জারিয়াজঞ্জাইল পয়েন্টে পানি ৩০ সেন্টিমিটার বেড়ে ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে, মগরা নদীর নেত্রকোনা পয়েন্টে পানি ৬ সেন্টিমিটার কমে ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে, একই নদীর আটপারা পয়েন্টে পানি ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিদ হচ্ছে। আরও পড়ুন: টানা ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস, সতর্কতা জারি অন্যদিকে, হবিগঞ্জ জেলায় কালনি নদীর আজমিরিগঞ্জ পয়েন্টে পানি ১৬ সেন্টিমিটার কমে ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে, সুতাং নদীর সুতাং রেলসেতু পয়েন্টে পানি ২০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ভারতের বিশেষ বুলেটিন অনুযায়ী মেঘালয়ের চেরাপুঞ্জিতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড হয়নি। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে নদীগুলোর পানির সমতল ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে কমছে।
Go to News Site