Collector
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা | Collector
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
Somoy TV

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৮ মে) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা হচ্ছেন প্রখ্যাত দুই শায়খ। মসজিদে হারাম কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।মসজিদে হারাম আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ আব্দুল্লাহ আওয়াদ আল জুহানী। তার জন্ম ১৯৭৬ সালের ১৩ই জানুয়ারি সৌদি আরবের মদিনা শহরে। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের কোরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) অর্জন করেছেন। আরও পড়ুন: ঋণ পরিশোধ না করে হজ করলে কি আদায় হবে?২০০৭ সালে মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন তিনি। ২০০৮ সাল থেকে তিনি মসজিদে হারামে তারাবিহ নামাজের ইমামতি করছেন। সুললিত কোরআন তিলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। মসজিদে নববি মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন প্রবীণ আলেম ও কারি শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফি। সুমধুর কোরআন তেলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী প্রসিদ্ধ। আরও পড়ুন: দেনমোহর নির্ধারণে সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিমাণ কত ১৯৪৭ সালের ২২ মে তিনি সৌদি আরবে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল হুজায়ফি। ১৯৭২ সালে তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন। ১৯৭৮ সালে শায়খ হুজায়ফি মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন। ১৯৭৯ সালে তিনি মসজিদে নববির ইমামের দায়িত্ব লাভ করেন। বর্তমানে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র: ইসলামিক ইনফরমেশন

Go to News Site