Somoy TV
গর্ভাবস্থায় অ্যালার্জি হলে খুব সতর্ক থাকতে হয়, কারণ এ সময় মায়ের পাশাপাশি শিশুর স্বাস্থ্যের দিকেও নজর দিতে হয়। ধুলাবালি, খাবার, আবহাওয়া পরিবর্তন বা ত্বকের সংবেদনশীলতার কারণে অ্যালার্জি বেড়ে যেতে পারে।দেখে নিন গর্ভাবস্থায় অ্যালার্জি হলে কী করবেন- যে বিষয়গুলো এড়িয়ে চলতে হবে-১. ধুলাবালি, ধোঁয়া ও তীব্র সুগন্ধি থেকে দূরে থাকুন২. যেসব খাবারে আগে অ্যালার্জি হয়েছে সেগুলো খাবেন না৩. পোষা প্রাণীর লোম বা ফুলের রেণু এড়িয়ে চলুন৪. অতিরিক্ত ঠান্ডা বা গরম পরিবেশে কম থাকুন আরও পড়ুন: খালি পেটে এই ৫ খাবার খেলে ওজন কমবে তরতরিয়েঘরোয়া যত্ন যেভাবে নেবেন- ১. প্রচুর পানি পান করুন২. হালকা গরম পানিতে গোসল করুন৩. ত্বক শুষ্ক হলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন৪. চুলকানি হলে ঠান্ডা পানির সেঁক দিতে পারেন৫. ঘর পরিষ্কার ও ধুলামুক্ত রাখুন আরও পড়ুন: বিশ্ব অ্যাজমা দিবসে জানুন হাঁপানি হলে কোনটি খাবেন কোনটি বাদ দেবেনখাবারে সতর্কতা- ১. ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে পারেন২. অতিরিক্ত প্রসেসড ও প্যাকেটজাত খাবার কম খান৩. পর্যাপ্ত শাকসবজি ও পুষ্টিকর খাবার খান৪. ওষুধ খাওয়ার ক্ষেত্রে সতর্কতাগর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যালার্জির ওষুধ খাবেন না। কিছু অ্যান্টিহিস্টামিন ওষুধ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নিজের ইচ্ছামতো ওষুধ খাওয়া ঠিক নয়।
Go to News Site