Collector
ইংল্যান্ডের নির্বাচক প্যানেলে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার | Collector
ইংল্যান্ডের নির্বাচক প্যানেলে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার
Somoy TV

ইংল্যান্ডের নির্বাচক প্যানেলে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জাতীয় দলের নির্বাচক প্যানেলে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্কাস নর্থকে জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ দিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তারা। এর মাধ্যমে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিদেশি নির্বাচক দায়িত্ব নিতে যাচ্ছেন।নর্থ অবশ্য ইংলিশ ক্রিকেট কাঠামোর সঙ্গে নতুন নন। ২০১৮ সাল থেকে তিনি কাউন্টি ক্লাব ডারহামের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছেন। তার নেতৃত্বেই আর্থিক সংকটে পড়ে অবনমনের মুখে থাকা ক্লাবটি পুনর্গঠনের পথে এগিয়ে যায় বলে মনে করা হয়। পরবর্তীতে তিনি ডারহাম নারী দলের দায়িত্বও গ্রহণ করেন।ইংল্যান্ড জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ পদে তাকে নিয়োগের পেছনে তার প্রশাসনিক অভিজ্ঞতাই মূল ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। নির্বাচক পদের দৌড়ে সাবেক ইংলিশ পেসার স্টিভেন ফিন ও ড্যারেন গফও ছিলেন, তবে শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে দায়িত্ব পাচ্ছেন নর্থ।আরও পড়ুন: এমসিসির নতুন প্রেসিডেন্ট জুলিয়ান মেথারাল, দায়িত্ব নেবেন অক্টোবরে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও নর্থের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার সীমিত ছিল। তিনি অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং কাউন্টি ক্রিকেটে ডারহামসহ ছয়টি দলের প্রতিনিধিত্ব করেছেন।আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড দল নির্বাচনের সভায় তার প্রথম আনুষ্ঠানিক ভূমিকা রাখার কথা রয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে ডারহামের ক্রিকেট পরিচালক পদ ছাড়তে হবে।

Go to News Site