Collector
বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের | Collector
বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের
Somoy TV

বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের

বই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।শুক্রবার (৮ মে) রাজধানীর বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এ আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের পাশে আছি। আপনাদের পাশে থাকবো। আপনাদের ব্যবসায়িক কার্যক্রম যে এলাকায় হয়, আমি সেই এলাকার নির্বাচিত সংসদ সদস্য। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন।’ আরও পড়ুন: মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, জাতির সম্পদ: প্রতিমন্ত্রী ইশরাক ইশরাক হোসেন আরও বলেন, ‘আপনাদের সুখ-দুঃখ যেকোনো সমস্যা আপনারা যখনই আমার কাছে আসবেন বা আমাকে ডাকবেন আমি আপনাদের কাছে যাব এবং প্রয়োজন বোধে যেহেতু আমি একজন প্রতিমন্ত্রী, তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে পুস্তক এই সমিতি এবং এই ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ী, শ্রমিক যারা রয়েছেন তাদের ওয়েলফেয়ার সার্বিক উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। আরও পড়ুন: মুক্তিযোদ্ধার তালিকায় অনিয়ম ঠেকাতে ডিসিদের সহায়তা চাওয়া হয়েছে: ইশরাক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Go to News Site