Collector
ইরান-যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলার পর ট্রাম্প বললেন, ‘যুদ্ধবিরতি এখনও বহাল’ | Collector
ইরান-যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলার পর ট্রাম্প বললেন, ‘যুদ্ধবিরতি এখনও বহাল’
Somoy TV

ইরান-যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলার পর ট্রাম্প বললেন, ‘যুদ্ধবিরতি এখনও বহাল’

যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর মধ্যে উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘর্ষ হয়েছে। ইরানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও আবার হামলার মুখে পড়েছে। যদিও নতুন এই সংঘর্ষ দ্রুত কূটনৈতিক সমাধানের আশাকে ধাক্কা দিয়েছে। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এই উত্তেজনা সত্ত্বেও যুদ্ধবিরতি এখনও বহাল আছে।এই উত্তেজনা এমন সময় বাড়ল, যখন ওয়াশিংটন যুদ্ধ বন্ধের জন্য ইরানকে দেয়া যুক্তরাষ্ট্রের সবশেষ প্রস্তাবের জবাবের অপেক্ষায় ছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বিমান হামলা শুরু করার পর থেকেই এই যুদ্ধ চলছে। ট্রাম্প বৃহস্পতিবার (৭ মে) বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ার জাহাজের ওপর হামলা চালানো হয়। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত এই পথ বন্ধ করে রেখেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘বিশ্বমানের তিনটি মার্কিন ডেস্ট্রয়ার সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং এ সময় তাদের ওপর গুলি চালানো হয়। জাহাজগুলোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু ইরানি হামলাকারীদের বড় ক্ষতি হয়েছে।’ পরে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং তিনি ঘটনাটিকে তেমন গুরুত্ব দেননি। তিনি বলেন, ‘আজ তারা আমাদের উসকানি দিয়েছে। আমরা তাদের গুঁড়িয়ে দিয়েছি।’ আরও পড়ুন: ইরানের হামলাকারীদের ‘ব্যাপক ক্ষতি’ করা হয়েছে, দাবি ট্রাম্পের তবে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই উভয় পক্ষের মধ্যে মাঝেমধ্যেই সংঘর্ষ চলছে। এদিকে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড জানায়, মার্কিন বাহিনী একটি ইরানি তেলবাহী ট্যাংকার ও আরেকটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এছাড়া হরমুজ প্রণালীর কেশম দ্বীপ এবং আশপাশের উপকূলীয় বেসামরিক এলাকাতেও বিমান হামলা চালানো হয়েছে। ইরান জানায়, এর জবাবে তাদের বাহিনী হরমুজ প্রণালীর পূর্বদিকে এবং চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থানরত মার্কিন সামরিক জাহাজে হামলা চালায়। ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স–এর এক মুখপাত্র দাবি করেন, ইরানের হামলায় ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের কোনো সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি। আরও পড়ুন: মার্কিন নৌ অবরোধে কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান, সিআইএ’র মূল্যায়ন পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত দেয়। প্রেস টিভি জানায়, কয়েক ঘণ্টার সংঘর্ষের পর ‘হরমুজ প্রণালীর ইরানি দ্বীপ ও উপকূলীয় শহরগুলোর পরিস্থিতি এখন স্বাভাবিক।’ সংঘর্ষ শুধু সমুদ্রপথেই সীমাবদ্ধ ছিল না। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আজ শুক্রবার (৮ মে) ভোরে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কাজ করেছে। যদিও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যুদ্ধ শুরুর পর থেকে ইরান বারবার সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে, কারণ এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। তথ্যসূত্র: রয়টার্স

Go to News Site