Somoy TV
ঢালিউডের গণ্ডি পেরিয়ে দুর্দান্ত অভিনয় দিয়ে বলিউড কাঁপাচ্ছেন অভিনেতা আরিফিন শুভ। দেশ-বিদেশের গণমাধ্যম, ভক্তরা যখন অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ তখন নুসরাত ইমরোজ তিশার ইনস্টাগ্রাম স্টোরিতে দ্যুতি ছড়াচ্ছেন শুভ।শুক্রবার (৮ মে) তিশা তার ইস্টাগ্রাম স্টোরিতে একগুচ্ছ আরিফিন শুভর ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন,দয়া করে সনি লিভে ‘জ্যাজ সিটি’ দেখুন। অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিশা আরও লেখেন,অসাধারণ অভিনয়। তোমাকে নিয়ে খুব গর্বিত, আরিফিন শুভ। সৌমিক সেনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজ সনি লিভে মুক্তি পায় গত ১৯ মার্চ। ১০ পর্বের এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র জিমি রায়ে অভিনয় করেছেন শুভ। এ চরিত্রে মনোমুগ্ধকর অভিনয় করে বলিউড কাঁপাচ্ছেন। তিশার ইনস্টাগ্রাম স্টোরিতে শুভ (ডানে)। ছবি: সংগৃহীত সিরিজটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সনি লিভে ট্রেডিংয়ে শীর্ষ তালিকায় অবস্থান করে এটি। হিন্দি, উর্দু, ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও মুক্তি পেয়েছে ‘জ্যাজ সিটি’। আরও পড়ুন: নতুন লুকে ভক্তদের চমকে দিলেন আরিফিন শুভ প্রসঙ্গত, আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশাকে সর্বশেষ একসঙ্গে কাজ করেন ‘মুজিব’ সিনেমায়। সেই সময়ও শুভর অভিনয় ও চরিত্রের জন্য নেয়া প্রস্তুতির প্রশংসা করেছিলেন অভিনেত্রী। আরও পড়ুন: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে সিয়ামের গুরুতর অভিযোগ
Go to News Site