Collector
বয়স বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা, পুলিশের বাধা | Collector
বয়স বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা, পুলিশের বাধা
Jagonews24

বয়স বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা, পুলিশের বাধা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাওয়া চাকরিপ্রত্যাশীদের পদযাত্রা রাজধানীর শাহবাগ মোড়ে আটকে দিয়েছে পুলিশ। শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৫টার দিকে পদযাত্রাটি আটকে দেওয়া হয়। এর আগে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধন করেন। আন্দোলনকারী শরিফুল ইসলাম শুভ বলেন, ‘আমরা দাবি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা শুরু করি। পুলিশ শাহবাগে আমাদের বাধা দিয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি জানাতে চাই।’ বাধা পেয়ে প্রায় ৩০ জন চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ের পাশে অবস্থান নেন। এনএস/একিউএফ

Go to News Site