Collector
ভারত কি বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষা করল? | Collector
ভারত কি বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষা করল?
Somoy TV

ভারত কি বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষা করল?

বঙ্গোপসাগরের বিস্তীর্ণ আকাশসীমায় নোটিশ টু এয়ারম্যান (নোটাম) জারি করে বিধিনিষেধ দেয়ার পর ভারত আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষা চালিয়েছে কি না— এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিভিন্ন আলামত থেকে এমন ধারণা করা হচ্ছে। বাংলাদেশের কক্সবাজারসহ বেশি কয়েকটি এলাকা থেকে ভারতের আকাশে রহস্যময় আলোক রেখা দেখা গেছে। সাধারণত মিসাইল ছোড়ার পর এর যাত্রাপথে এই ধরণের আলোক রশ্মি দেখা যায়।বৃহস্পতিবার (৭ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানায়, বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬ এর পরীক্ষা চালাতে পারে ভারত। এর অংশ হিসেবে ৬ থেকে ৯ মে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ আকাশসীমায় বিধিনিষেধ জারি করেছে দেশটি। প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাতে নোটাম জারি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিধিনিষেধটি ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার অঞ্চলজুড়ে প্রযোজ্য। এই দ্বীপ থেকে গুরুত্বপূর্ণ মিসাইলের পরীক্ষা চালায় নয়াদিল্লি। এই নোটিশ জারির পর আকাশে আলোক রেখা দেখে ধারণা করা হচ্ছে, ভারত তাদের ১০ হাজার কিলোমিটার পাল্লার অগ্নি-৬ আন্তঃদেশীয় মিসাইল পরীক্ষা চালিয়ে থাকতে পারে। আরও পড়ুন: যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া! ইকোনোমিক টাইমস জানিয়েছে, মিসাইল পরীক্ষার ব্যাপারে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ থেকে একটি সম্ভাব্য পরীক্ষার আভাস পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার জন্য সময়টি তাৎপর্যপূর্ণ। কারণ, এটি ২০২৫ সালের মে মাসে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকীর সময়ের সঙ্গে মিলে যাচ্ছে। যদিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্কের কথা বলেনি। আরও পড়ুন: ‘সোনার বাংলা’র স্বপ্নপূরণে কাজ করবে নতুন সরকার: অমিত শাহ এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলায় শুক্রবার বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই আকাশে দেখা মিলেছে রহস্যময় আলোর এক দীর্ঘ রেখা, যা দেখতে অনেকটা ক্ষেপণাস্ত্রের মতো। কক্সবাজার, চট্টগ্রাম, পিরোজপুর, মাদারীপুরসহ বিভিন্ন এলাকায় মিসাইল উৎক্ষেপণের মতো এ দৃশ্য দেখা গেছে।

Go to News Site