Somoy TV
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতিসত্তা, বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তিনি কেবল বাংলার সম্পদ নন, বরং বিশ্বজুড়ে সাহিত্যপ্রেমী মানুষের হৃদয়ে আজও জীবন্ত হয়ে আছেন।শুক্রবার (৮ মে) খুলনার ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম যুগে যুগে মানুষের মানবতা, জীবনবোধ ও সৌন্দর্যচেতনার প্রেরণা জুগিয়ে আসছে। নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রচর্চা ও সংস্কৃতিবোধ ছড়িয়ে দিতে পারলে তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকবে। এবং খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে।’আরও পড়ুন: বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রীঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান এবং পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তৃতা করেন শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। স্বাগত বক্তব্য দেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
Go to News Site