Collector
মন্ত্রিপরিষদে আসছে ৫ নতুন মুখ | Collector
মন্ত্রিপরিষদে আসছে ৫ নতুন মুখ
Somoy TV

মন্ত্রিপরিষদে আসছে ৫ নতুন মুখ

প্রশাসনিক কার্যক্রমের গতি আনতে মন্ত্রিপরিষদে ৫ নতুন মুখ আসতে যাচ্ছে খুব শিগগিরই। যাদের মধ্যে থাকছেন একজন টেকনোক্রেটও। এছাড়া একাধিক মন্ত্রণালয়ের দ্বায়িত্বে থাকা মন্ত্রীদেরও ভার কমাতে দফতর বণ্টনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে একই সময়ে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে সময় সংবাদ। মন্ত্রণালয়ের প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমাতে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানান তারা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভা সম্প্রসারণের কথা ভাবছে সরকার। এ ছাড়াও রাজনৈতিক ভারসাম্য ও কর্মদক্ষতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে কবে নাগাদ এ সিদ্ধান্ত হতে যাচ্ছে তা নিশ্চিত করে না বলতে পারলেও একাধিক সূত্র বলছে, চলতি মাসের মধ্যেই মন্ত্রিপরিষদ সম্প্রসারণ ও একাধিক দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রীদের ভার কমতে পারে। আরও পড়ুন: মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সফরে সরকারি সেবা গ্রহণের মূল্য পরিশোধ করতে হবে: মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মুখ হিসেবে পাঁচজনের যে নাম শোনা যাচ্ছে, তার মধ্যে অন্যতম চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেনের নাম। এছাড়া টেকনোক্র্যাট কোটায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের নাম আলোচনায় রয়েছে। এছাড়া কৃষি ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের দফতর নতুন করে বণ্টন করা হতে পারে। আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে বিএনপির ৯ জন সাবেক এমপি, ২৭ নতুন মুখ গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করা হয়।

Go to News Site