Somoy TV
সময়ের প্রয়োজনে স্মার্টফোন এখন বিলাসিতা নয়, বরং দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে মুদ্রাস্ফীতি ও বাজারের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে ভালো মানের ফোন খুঁজে পাওয়া বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে নিম্ন-মধ্যবিত্ত বা শিক্ষার্থীদের মধ্যে ১৫ থেকে ২০ হাজার টাকার বাজেট একটি গুরুত্বপূর্ণ সীমারেখা হিসেবে দেখা গেছে। এ কারণে মে ২০২৬-এর বাজার বিশ্লেষণ করে এই বাজেটের মধ্যে বর্তমানে বেশ কিছু আকর্ষণীয় স্মার্টফোনের আদ্যপান্ত তুলে ধরা হলো।কোন ফোনে কি আছে? বর্তমান বাজারে ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে বেশ কয়েকটি ব্র্যান্ড তাদের সেরা প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য: Realme C71 যারা দ্রুত চার্জিং এবং পারফরম্যান্স চান, তাদের জন্য এটি বর্তমানে সেরা পছন্দ হতে পারে। ১৯ হাজার ৩০০ টাকা দামের এই ফোনে রয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এর প্রধান আকর্ষণ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যা এই বাজেটে সাধারণত দেখা যায় না। Xiaomi Redmi 15C আকর্ষণীয় বড় এইচডি ডিসপ্লের কথা ভাবলে বরাবরই শাওমি এগিয়ে থাকে । ১৭ হাজার টাকা বাজেটে সেরা ডিসপ্লে দিচ্ছে এই মডেল ,যেটাতে কনটেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স হবে দুর্দান্ত। চার জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের এই ফোনের দাম ১৬ হাজার ৫০০ টাকা এবং ৬ জিবি ও ১২৮ জিবির দাম ১৭ হাজার ৫০০ টাকা। আরও পড়ুন: নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে Samsung Galaxy A07 ব্র্যান্ড ভ্যালু ও টেকসই বিল্ড কোয়ালিটির জন্য স্যামসাং এখনো অনেকের প্রথম পছন্দ। ১৪ হাজার ৫০০ থেকে ১৯ হাজার টাকার মধ্যে থাকা এই ফোনগুলো মূলত তাদের উন্নত প্রসেসর এবং সফটওয়্যার স্ট্যাবিলিটির জন্য পরিচিত। এই মডেলের ফোনে পাওয়া যাবে বাজেটের সেরা পারফরম্যান্স। এই মডেলের চার ও ৬৪ জিবির হ্যান্ডসেটের দাম ১৪ হাজার ৫০০ টাকা, চার ও ১২৮ জিবির দাম ১৭ হাজার টাকা এবং ছয় জিবি ও ১২৮ জিবির দাম ১৮ হাজার ৮০০ টাকা। Honor X6c যারা ক্যামেরা ,ব্যাটারি ব্যাকআপ এবং পারফরম্যান্স একসাথে চান তাদের জন্য হতে পারে এটি আদর্শ চয়েজ। এই মডেলের ছয় ও ১২৮ জিবির দাম ১৭ হাজার ৫০০ টাকা। Realme C100i ১৫ হাজার ৫০০ থেকে ১৭ হাজার ৫০০ টাকায় ৭ হাজার এমএএইচের ব্যাটারি দিচ্ছে এই ফোনটি। যা এই দামে অন্য কোনো ব্র্যান্ড দিতে পারছে না। এই মডেলের চার ও ৬৪ জিবির ফোনের দাম ১৫ হাজার ৫০০ টাকা এবং চার ও ১২৮ জিবির ফোনের দাম ১৭ হাজার ৫০০ টাকা। Xiaomi Redmi A5 বর্তমান বাজারে ১৫ হাজার ৫০০ টাকা রেঞ্জে ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ দেয়া একমাত্র মডেল এটি।
Go to News Site