Collector
বুশেহর পারমাণবিক কেন্দ্রে নির্মাণকাজ ফের শুরু, যোগ দিয়েছেন ২২০০ ইরানি | Collector
বুশেহর পারমাণবিক কেন্দ্রে নির্মাণকাজ ফের শুরু, যোগ দিয়েছেন ২২০০ ইরানি
Jagonews24

বুশেহর পারমাণবিক কেন্দ্রে নির্মাণকাজ ফের শুরু, যোগ দিয়েছেন ২২০০ ইরানি

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ আবার শুরু হয়েছে। এই কাজের জন্য ২২০০ জন ইরানি নির্মাণ শ্রমিক প্রকল্পে যোগ দিয়েছেন। শুক্রবার (৮ মে) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোশাটম-এর অ্যালেক্সি লিখাচেভ এই তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস। লিখাচেভ সাংবাদিকদের জানান, এরই মধ্যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রায় ২ হাজার ২০০ ইরানি নির্মাণ শ্রমিক প্রকল্প এলাকায় ফিরে এসেছেন। লিখাচেভ বলেন, প্রথম ইউনিট শতভাগ সক্ষমতায় কাজ চালিয়ে যাচ্ছে। নির্মাণ এলাকা ধীরে ধীরে আবার সচল হচ্ছে। বর্তমানে মূল কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে নির্মাণাধীন দ্বিতীয় ইউনিটের রি-ইনফোর্সমেন্ট ও কংক্রিট ঢালাই। তিনি আরও বলেন, প্রকল্পে ইরানি শ্রমিকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। রোসাটম প্রধানের দাবি, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় পরিস্থিতি সর্বোপরি শান্ত রয়েছে এবং কেন্দ্রের আশপাশে কোনো হামলার ঘটনা দেখা যায়নি। তিনি জানান, বর্তমানে নির্মাণস্থলে রোসাটমের ২০ জন কর্মী অবস্থান করছেন। এছাড়া তেহরানের কেন্দ্রীয় কার্যালয়ে আরও চারজন কর্মরত রয়েছেন। লিখাচেভ বলেন, ইরানে অবস্থানরত আমাদের সহকর্মীদের মনোবলের কথাও আমরা ভুলে যাচ্ছি না। ৯ মে উদযাপন উপলক্ষে কর্মীদের আবাসস্থল সাজানোর ব্যবস্থা করা হয়েছে। শনিবার (৯ মে) সন্ধ্যায় বুশেহরে থাকা আমাদের কর্মীরাও অন্য রুশদের মতো উৎসবের টেবিলে একত্রিত হবেন। কেএম

Go to News Site