Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর | Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর
Somoy TV

সময়ের আলোচিত আজকের সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।মন্ত্রিপরিষদে আসছে ৫ নতুন মুখ প্রশাসনিক কার্যক্রমের গতি আনতে মন্ত্রিপরিষদে ৫ নতুন মুখ আসতে যাচ্ছে খুব শিগগিরই। যাদের মধ্যে থাকছেন একজন টেকনোক্রেটও। এছাড়া একাধিক মন্ত্রণালয়ের দ্বায়িত্বে থাকা মন্ত্রীদেরও ভার কমাতে দফতর বণ্টনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে একই সময়ে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। রাজধানীতে মার্কেটে ভয়াবহ আগুন রাজধানীর মাতুয়াইল এলাকার সাদ্দাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো হঠাৎ করে কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে দেখা মিলল রহস্যময় আলো। যার স্থায়িত্ব ছিল মাত্র ১ মিনিটের মতো। বিস্তারিত পড়তে ক্লিক করুন। দেশেই হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে সরকার সরকারি উদ্যোগে দেশে প্রথমবারের মতো ডেঙ্গু, জলাতঙ্ক ও হামের টিকা এবং অ্যান্টিভেনম উৎপাদন করতে যাচ্ছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। এ উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের টিকার চাহিদা পূরণের পাশাপাশি রফতানির সুযোগও তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমধস জয়ের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন। শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। তামিলনাড়ু: অবশেষে বাধা কাটল, ১১৮ বিধায়কের সমর্থন পেলেন থালাপতি বিজয় অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ ও টিভিকের প্রধান থালাপতি বিজয়। কংগ্রেসের পাশাপাশি বামপন্থি সিপিআই ও ভিসিকে তার টিভিকের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। খবর এনডিটিভির। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, যেভাবে পাবেন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানী ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার সকাল থেকেই শুরু করেছে বাস কোম্পানিগুলো। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

Go to News Site