Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকের জাউয়া বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়কে সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দুই গ্রামের মানুষের মাঝে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিলো। জমি নিয়ে কথা কাটাকাটির জেরে খিদিরকাপন ও জাউয়া গ্রামের মানুষের মাঝে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এ সংঘর্ষ শুরু হয়। এতে দুপক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করে। পরে রাত পৌনে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
Go to News Site