Somoy TV
সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনের প্রাইভেটকারে হামলা চালিয়ে ৫০ লাখ টাকার বেশি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তবে এসময় নাসিম হোসাইন গাড়িতে ছিলেন না।শুক্রবার (৮ মে) সকালে সংঘটিত এ ঘটনায় পুলিশ বলছে, মোটরসাইকেলযোগে আসা একদল ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে।শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তারা ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন এলাকার তার ব্যবসায়ী পাটনাদের কাছে টাকা পৌঁছে দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারে রওনা দেন তার প্রতিনিধিরা। পথিমধ্যে পারাইরচক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় তারা।আরও পড়ুন: রাজধানীতে ছিনতাইকারীদের নতুন কৌশলঘটনার পর বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান চলছে।
Go to News Site