Somoy TV
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে নুর ইলাহি নাদিম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়াঘোনা এলাকার খন্দকার পাড়া সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।নিহত নাদিম স্থানীয় সাংবাদিক অলি উল্লাহ রনির ছেলে। অলি উল্লাহ রনি দৈনিক খবরপত্র ও স্থানীয় পত্রিকা আজকের দেশ-বিদেশের চকরিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নাদিম তার বন্ধুদের সঙ্গে মাতামুহুরী নদী পার হয়ে ওপারে খেলতে যাচ্ছিল। নদীতে পানি কম থাকায় তারা পায়ে হেঁটে পার হচ্ছিল। পথে নদীর মাঝখানে বালু তোলার ড্রেজার মেশিনের কারণে তৈরি হওয়া একটি গভীর গর্তে নাদিম তলিয়ে যায়। তার বন্ধুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে নদী থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি না মেনে ড্রেজার মেশিন দিয়ে যত্রতত্র বালু উত্তোলনের ফলে নদীর তলদেশে বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে, যা এই প্রাণহানির কারণ।আরও পড়ুন: শ্রীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুচকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Go to News Site