Somoy TV
খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (৮ মে) রাত আটটার দিকে উপজেলার জলমা ইউনিয়নের রাইঙ্গামারি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আজিজুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বকুলতলা ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে তিনটি মোটরসাইকেলে করে ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত রাইঙ্গামারি এলাকায় আসে। তারা আজিজুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠ, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: রাতে বায়েজিদে গুলি করে যুবককে হত্যা, গুলিবিদ্ধ শিশু চমেকে চিকিৎসাধীনবটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা অথবা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Go to News Site