Collector
যারা সন্ত্রাস ও বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছে, তারা শিক্ষা নষ্ট করেছে: বিএমইউ উপাচার্য | Collector
যারা সন্ত্রাস ও বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছে, তারা শিক্ষা নষ্ট করেছে: বিএমইউ উপাচার্য
Somoy TV

যারা সন্ত্রাস ও বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছে, তারা শিক্ষা নষ্ট করেছে: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, গত ২০ বছর যারা সন্ত্রাস ও বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছে, তারা একটি প্রজন্ম ও শিক্ষাব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। তাই এখন শিশুদের প্রাথমিক পর্যায় থেকেই বড়দের সঙ্গে আচরণের শিক্ষা দিতে হবে।শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। করিমপুর পাবলিক ইনস্টিটিউট এই অনুষ্ঠানের আয়োজন করে।সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী আরও বলেন, চরাঞ্চলের অবহেলিত জনপদের মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন। তিনি বলেন, 'নরসিংদীর সকল সমস্যা পর্যায়ক্রমে দূর করা হবে। বিশেষ করে চরাঞ্চলগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। যাতে গাড়ি নিয়ে সরাসরি চরাঞ্চলে যাওয়া যায়, সেজন্য খুব দ্রুত ব্রিজ ও রাস্তাঘাটের কাজ শুরু হবে।'অতীতের সহিংসতার কথা উল্লেখ করে খাইরুল কবির খোকন বলেন, 'অতীতে অনেক সহিংসতা হয়েছে, আমরা আর সেসব দেখতে চাই না। শান্তিশৃঙ্খলার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।'আরও পড়ুন: ভুয়া প্রজ্ঞাপনে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিচালক পদে যোগদানের চেষ্টাকরিমপুর পাবলিক ইনস্টিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম মনির ও আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. কাইয়ুম সরকার প্রমুখ।

Go to News Site